ডিজিটাল; ১৪ মে: বিএসএফ এর দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৮৬ ব্যাটালিয়নের সীমা চৌকি খরকা বাহাদুর এর জোয়ানরা ৪৯ লাখ টাকা মূল্যের ৮ টি সোনার বিস্কুট ধরতে সফল হয়েছে। পাচারকারীরা এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।

গত ১৩ ই মে ৮৬ ব্যাটালিয়নের সীমা চৌকি খরকা বাহাদুরের জোয়ানরা তথ্য পায় যে কিছু পাচারকারী বাংলাদেশ থেকে ভারতে পাচার কার্য চালানোর চেষ্টা করছে। তথ্য পাওয়ার সাথে সাথেই খরকা বাহাদুর সীমান্তে মোতায়েন জোয়ানরা তাদের দায়িত্বের এলাকার বিভিন্ন স্থানে অবরোধ শুরু করে। সেই সময় জোয়ানরা তার কাঁটার ওপারে কিছু লোকের গতিবিধি দেখে। জওয়ানরা দেখে যে তার কাঁটার ওপার থেকে একটা বান্ডিল ছুঁড়ে পাচারকারী চলে যাচ্ছে, বাংলাদেশ জোয়ানরা তাদের ধাওয়া করে কিন্তু ঘন ঝোপ ঝাড়ের সুবিধা নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করার পর, ৮ টি সোনার বিস্কুটের একটি বান্ডিল উদ্ধার করা হয়। ভারতীয় বাজারে এই বিস্কুট গুলোর আনুমানিক মূল্য ৪৯,১৭,৩৫৫/- টাকা ।

সকল বাজেয়াপ্ত সোনার বিস্কুট আরও আইনগত ব্যবস্থার জন্য করিমপুর কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

সুরেন্দ্র কুমার, কমান্ড্যান্ট, ৮৬ ব্যাটালিয়ন বিএসএফ, তার জওয়ানদের সতর্কতার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং বলেন যে তার জওয়ানরা সীমান্ত অপরাধ ও পাচার প্রতিরোধ করতে সম্পূর্ণরূপে নির্ধারিত এবং প্রতিশ্রুতিবদ্ধ। এত বড় উপলব্ধিতে আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম এবং ঈমানদারীর পরিচয় প্রকাশ করেছে। পাশাপাশি তিনি বলেন যে এই উপলব্ধিতে আমাদের জওয়ানদের মনোবল আরো বাড়বে।