ডিজিটাল;ঐন্দ্রিলা সাহু: Anaemia বা রক্তাল্পতা, এই নামটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। এটি এমন একপ্রকার শারীরিক অবস্থা যেখানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং দেহে অক্সিজেনের পরিবহন ক্ষমতা হ্রাস পায়। আমাদের দেশের বেশিরভাগ মেয়ের মধ্যেই রক্তাল্পতার প্রবণতা থাকে, তার একটি কারণ আয়রনের অভাব। বিশেষ কিছু উপসর্গ যেমন – অবসাদ, মাথা ধরা, মাথা ঘোরানো, ফ্যাকাসে চামড়া, ফ্যাকাসে চোখ, শ্বাস প্রশ্বাসের সমস্যা ইত্যাদি দীর্ঘদিন ধরে লক্ষ্য করলে আমাদের রক্তপরীক্ষা করার প্রয়োজন আছে।
আমাদের রক্তে স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণঃ ( মেয়েদেরঃ১১.৫-১৩.৫ গ্রাম)/ ডেসিলিটার)। (ছেলেদেরঃ ( ১৩.৫-১৫.৫ গ্রাম/ডেসিলিটার)।

রক্তাল্পতা থাকলে কি খাবেন:

১) রোজকার খাবারে আয়রনযুক্ত খাবার(পালং শাক,শাকসবজি, মেটে বা লিভার, ডাল, সোয়াবিন,মটর, রাজমা,মেথি,ডিমের কুসুম ইত্যাদি) সঠিক মাত্রায় রাখা।
২) খাবারের মাধ্যমে যে আয়রন আমরা গ্রহণ করছি শরীরে তা সঠিক ভাবে শোষণের জন্য দরকার যথাযথ মাথায় ভিটামিন-সি গ্রহণ। যেমন (মুসাম্বি,পাতিলেবু, কমলালেবু, পেয়ারা, স্ট্রবেরি, আমলকি,বেলপেপার ইত্যাদি।
৩) এছাড়াও শরীরে উৎপন্ন লোহিত রক্ত কণিকার সম্পূর্ণ ও স্বাভাবিক আকারের জন্য ভিটামিন- বি১২ এবং বি ৯ ( folic acid) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বি১২ এবং বি ৯ যুক্ত খাবার যেমন ঃ মাছ, মাংস, ডিম, সবুজ শাকসবজি, ফল এগুলি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে।

কি খাবেন না:
১) চা, কফি
২) উচ্চ ক্যালশিয়াম জাতীয় খাবার যেমন ; দুধ, দই, চিজ ইত্যাদি।