ডিজিটাল; ১৮ মে: নিউটাউনে প্রতিবছর ৮০ টিরও বেশি দুর্গাপূজা হয়। কিন্তু তা থাকে নিজস্ব গন্ডির ভেতর। নিউটাউনে এবছর প্রথম শুরু হচ্ছে বারোয়ারি দুর্গাপুজো। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান নিউ টাউন সার্বজনীন সমিতির সভাপতি উর্মিলা সেন।
নিউটাউনে এবছর ক্লক টাওয়ার সংলগ্ন মাঠে প্রথম সার্বজনীন দুর্গোৎসব হতে চলেছে। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে থাকবে মেলা , তার সাথে থাকবে আড্ডা জোন। এই সাংবাদিক সম্মেলনে এবারের দুর্গোত্সবের লোগো উন্মোচন হলো। লোগোটি করেছেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।
উর্মিলা সেন আরো জানান এই দুর্গোৎসব কে সাফল্যমন্ডিত করার জন্য সাহায্য করছেন হিডকো, এন কে ডি এ। এছাড়াও রয়েছে স্লেট পেন্সিল নিউটাউনও।
সংস্থার তরফ থেকে জানানো হয় এবারের দুর্গা পূজোর থিম নারী শক্তির জাগরণ, শিল্পী প্রশান্ত পাল।
বুধবার সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক সমরেশ দাস প্রমুখ।
আগামী ১৩ জুলাই এই দুর্গোত্সবের খুঁটিপুজো অনুষ্ঠিত হবে।
