ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। এই গরমে পাকা আম সবারই পছন্দের একটি ফল, কিন্তু পাকা আমের চেয়ে কাঁচা আমের উপকারিতাও নেহাত কম নয়।
কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতার কথা জানলে আপনি বুঝতে পারবেন কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী।

১. কাঁচা আমে প্রচুর ভিটামিন সি থাকে,যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তা ছাড়া ভিটামিন সি শরীরকে ইনফ্লামেশনের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে, আয়রনের শোষণে এবং রক্তপাতের প্রবণতা প্রতিরোধে সাহায্য করে।

২. শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি থাকে, যা স্কার্ভি ও মাড়ির রক্ত পড়া কমায় তাছাড়া নিঃশ্বাসে দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় রোধে সহায়তা করে কাঁচা আম।

৩. পাকা আমের চেয়ে কাঁচা আমের চিনি কম থাকে বলে, এটি দেহে খুব কম ক্যালোরি সরবরাহ করে থাকে। তাছাড়া এটি শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। তাই যারা ওজন কমাতে শরীরের বাড়তি ক্যালরি খরচ হতে চান, তাদের জন্য একটি আদর্শ ফল।

৪. হৃদযন্ত্র সুস্থ রাখতেও কাঁচা আম উপকারী ,এই ফলে নিয়াসিন থাকায় কাঁচা আম ভালো রাখে হৃদযন্ত্র কে। রক্তে কোলেস্টেরলের মাত্রা সঠিক বজায় রেখে হৃদরোগের আশঙ্কা কমায় কাঁচা আম।

৫. কাঁচা আমের পাউডার বা আমচুরে থাকা ভিটামিন সি স্কার্ভি চিকিৎসা খুব কার্যকর। এছাড়া মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা, দুর্বলতা, সংক্রমণ, ক্লান্তি একাধিক সমস্যা নিয়ন্ত্রণ করে কাঁচা আম।

৬. লিভারের অসুখ দূর করে শরীরকে সুস্থ রাখে কাঁচা আম। কাঁচা আমের টুকরো চিবিয়ে খেলে পেটের সমস্যা দূর হয়।

৭. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আম। কাঁচা আম খেলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

সতর্কতা ~
অতিরিক্ত কাঁচা আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে‌। অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া কাঁচা আমের রস মুখে লাগালে সংক্রমণ হতে পারে। তাই এ ব্যাপারে সাবধান থাকবেন।