শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মে, কলকাতা:
আন্তর্জাতিক হকার দিবস উপলক্ষে আজ শতাধিক হকার কলকাতার বউবাজার সংযোগস্থল থেকে কলকাতা কর্পোরেশন অবধি এক মিছিলের আয়োজন করে।
উল্লেখযোগ্য, হকারদের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছে। হয়তো হকার দিবস উপলক্ষে এই মিছিলে তাদের আন্দোলন মাত্রা পাবে।
পরে কলকাতা কর্পোরেশন এর সামনে হকাররা এক মিটিং এর আয়োজন করে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তা কিছুটা ব্যাহত হয়।
