ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী : আর্থারাইটিসের হামলা এড়াতে কী ধরনের খাবার খাওয়া উচিত, আর কী খাওয়া উচিত নয় তা জেনে নিন।
কি কি খাবেন ?
আর্থারাইটিস থাকলে বেছে নিন স্যালমনের মতো ফ্যাটি ফিশ। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি থাকে। এগুলি শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।
রসুনের মধ্যে ব্যথা কমানোর উপাদান থাকে। তাই আর্থারাইটিসের সমস্যা থাকলে রোজ একটু কাঁচা রসুন চিবিয়ে খান। নিয়মিত রসুন খেলে অনেকটাই উপকার পাবেন।
ব্রকোলির মতো সবুজ সবজিতে প্রচুর পরিমাণে সালফোরাফেল থাকে। আবার পালংশাকে রয়েছে কেম্পফেরোল। এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি আর্থারাইটিস রুখে দিতে অনেকটাই সাহায্য করে। তাই রোজ প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান।
নিম্নলিখিত খাদ্যগুলিকে রাখুন তালিকার বাইরে
আর্থারাইটিসের সমস্যা থাকলে কখনোই খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাবেন না। এগুলি কখনোই শরীরের পক্ষে ভালো নয় এবং আর্থারাইটিসের রোগীদের জন্য অত্যন্ত অপকারী।
নিয়মিত মদ্যপানের অভ্যেস আছে যাদের, আর্থারাইটিস তাঁদের শরীরে গুরুতর আকার নিতে পারে। নিয়মিত মদ্যপান করলে আর্থারাইটিস অস্টিওআর্থারাইটিসের আকার নিতে পারে। তাই মদ্যপান যতটা সম্ভব এড়িয়ে চলুন।
রেড মিটে রয়েছে প্রচুর পরিমাণ ইন্টারলেকুলিন-৬, সি-রিঅ্যাকটিভ প্রটেকশন এং হোমোকিসটাইনের মতো প্রচুর পরিমাণে এনফ্লেমেটরি পদার্থ। এগুলি আর্থারাইটিসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই রেড মিট এড়িয়ে চলুন।
এছাড়া আর্থারাইটিসের সমস্যা এড়াতে বেশি মিষ্টি ও বেশি নোনতা খাবার খাবেন না। আর্থারাইটিসের রোগীদের দিনে কত ক্যালোরি ইনটেক করছেন তার হিসেব রাখতে হবে।
