রণিত গুপ্ত; শুভাবরি ওয়েব ডেস্ক, ৩১মে, কলকাতা: আজ কলকাতা পুরসভার সামনে থেকে ১৫ টি বামপন্থী ও সহযোগী দলের একটি মিছিল রানী রাসমণি এভিনিউয়ে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে অবস্থান করতে এসে পৌঁছায়।
শতাধিক সমর্থকদের সাথে পায়ে পা মেলান সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, কনিনিকা ঘোষ বোস, ইন্দ্রজিৎ ঘোষ, বিকাশ ঝা, প্রমুখ তাবড় তাবড় বামপন্থী নেতাগণ।
