শুভাবরি ওয়েব ডেস্ক, ১জুন, কলকাতা:
নতুন করে তৈরি হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “পরশ”। বিজয়গড়, যাদবপুরের এই সংগঠনের প্রেসিডেন্ট তন্ময় গুহ রায় একদিকে যেমন মানুষের প্রয়োজনে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন। অন্যদিকে পথের সারমেয়দের চিকিৎসার দায়িত্ব নিজেরাই নিয়েছেন।

সূত্র মতে জানা গেছে, শুধুমাত্র সংগঠনের সদস্যদের মাসিক চাঁদার ভিত্তিতেই এখনো পর্যন্ত এই সংগঠন কাজ করে চলেছে। তবে আগামী দিনে হয়তো অনেক বড় বড় সংস্থা, যারা সেবামূলক কাজে আর্থিক অনুদান দিয়ে থাকেন, তারাও এগিয়ে আসবেন পরশের পাশে। যাতে নিঃস্বার্থ ভাবে কাজ করা এই যুবকেরা আরও উৎসাহ পায়।