ডিজিটাল; ১ জুন: ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস। এবারের মূল ভাবনা হল “পরিবেশ রক্ষা”। এ কথায় মাথা রেখে পরিবেশকে সুরক্ষিত রাখতে ও সুস্থ সবল জীবন যাপনের উদ্দেশ্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অন্তর্গত রাজস্ব বিভাগের আওতাধীন কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর পর্ষদ ও সীমা শুল্ক বিভাগের কলকাতা শাখার উদ্যোগে এ দিন এক ‘ওয়াকথন’ এর আয়োজন করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উওর ফটক থেকে এই ‘ওয়াকথন’এর সূচনা করেন সীমা শুল্ক বিভাগের কলকাতা শাখার চিফ কমিশনার অনিল কুমার গুপ্তা। এই ‘ওয়াকথন’ শেষ হয় ময়দানে সীমা শুল্ক বিভাগের কলকাতা শাখার ক্লাব তাঁবুতে। এতে পা মেলান সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক,কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। অনিল কুমার গুপ্তা জানান আজাদি কি অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে বিশ্ব তামাক বিরোধী দিবসে এই ‘ওয়াকথন’এর আয়োজন করা হয়েছে। তামাক সেবনের ফলে শরীর যে ক্ষতি হয় ও পরিবেশে প্রভাব পড়ে সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
