ডিজিট: এশিয়ার অন্যতম পরিচিত মৌসুমি ফল জাম। জাম গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন, জুলাই বা আগস্ট মাসেও পাওয়া যায়।
জাম ভিটামিন ও খনিজ পদার্থসমৃদ্ধ এবং এতে অনেক ঔষধি বৈশিষ্ট্য রয়েছে। এর অনন্য রঙ (বেগুনি কালো) এবং স্বাদ বেশিরভাগ মিষ্টি ও সামান্য টক। অন্যান্য ফলগুলোর তুলনায়, এটি স্বাস্থ্যকর এবং এতে আছে প্রয়োজনীয় পুষ্টি।
কি কি উপকারিতা রয়েছে জামে:
ইনফেকশন দূর করে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময় করে।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য কর।
হাড়ের শক্তি বৃদ্ধি করে।
দেহে ইমিউনিটি বৃদ্ধি করে।
ডায়াবেটিক রোগীদের জন্য ভালো।
হার্টের সুস্বাস্থ্য বজায় রাখে।
তথ্য: shajgoj
