ডিজিটাল; ৭ জুন: ১৯৬৯ সালে যাত্রা শুরু। সংগীত জগতে এই নামটি বহুল প্রচলিত এবং পরিচিত। ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি লিমিটেড। কাজ কম্পোজার, গীতিকার এবং পাবলিশারদের সত্ত্ব রক্ষা করে আসছে বহুদিন ধরে। প্রতিভাবান ক্রিয়েটারদের সত্ত্ব এবং সুযোগ সম্পর্কে সঠিক সত্য জানানো এদের কর্তব্য।

আই পি আর এস সম্প্রতি এর নলেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত করেছে কলকাতায়। এই সেশনের প্রধান লক্ষ্য ছিল গীতিকার , কম্পোজার এবং পাবলিশারদের কপিরাইট সম্পর্কে শিক্ষিত এবং সবল করে তোলা যাতে কোনোভাবেই তারা প্রতারিত না হন।

কপিরাইট সোসাইটি হিসাবে আইপিআরএস – এর সদস্যরা মহামারী চলাকালীন কতটা আর্থিক দুর্বিপাকের মধ্যে দিয়ে গিয়েছেন তা নিয়ে সবাই সচেতন ছিল। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতেই একটি উদ্যোগ চালু করার কথা ভাবা হয়েছিল সদস্যদের যাতে সঠিকভাবে শিক্ষিত ও সবল করার জন্য।
এই নলেজ ওয়াকসপ এর নাম “লার্ন এন্ড আর্ন” ।

এই ওয়াকসপ চেন্নাই ও হায়দ্রাবাদের মতন মিউজিক ক্রেজি শহরে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের আলোচনার মূল বিষয়ের কেন্দ্র ছিল মিউজিক ও এই সংক্রান্ত ক্ষেত্রে কপিরাইট যেমন লাইসেন্সিং, ডিজিটাল যুগে প্রযুক্তিগত উন্নয়ন ক্রিকেটারদের সত্য অধিকার ও তাদের সঠিক বকেয়া সম্পর্কে আই পি আর এস- এর ভূমিকা।

এই নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয় আই পি আর এস এর তরফ থেকে।
সেখানে সংস্থার c.e.o. রাকেশ নিগম বলেন, ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রি ডায়নামিক ভাবে বিবর্তিত হচ্ছে। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি একগুচ্ছ প্রতিভাবান ক্রিয়েটার দের নিয়ে এই নতুন আবিষ্কৃত সাফল্যে এক প্রধান ভূমিকা পালন করেছে। যখন এই ইন্ড্রাস্ট্রি নতুন উচ্চতা স্থাপন করেছে এরপর বাধ্যতামূলক ফরমানে যে গীতিকার ও কম্পোজার দের তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এই উদ্যোগ এর লক্ষ্য হলো মিউজিক কপিরাইট এবং লাইসেন্সিং এ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সামগ্রিক বিকাশে সাহায্য করা। 2021- 22 অর্থবর্ষ ছিল আইপিআরএস এর রোজগারের ইতিহাসে এক বিরল ঘটনা। বৃদ্ধি হয়েছে প্রায় 85 শতাংশ। ২০-২১ অর্থবর্ষে ১৬৯.৮ কোটি টাকা থেকে ২১-২২ অর্থবর্ষে হয়েছে ৩১০+ কোটি টাকা।

প্রখ্যাত গীতিকার ময়ূর পুরি বলেন, আই পি আর এস মিউজিক ক্রিয়েটর সম্প্রদায়ের সবচেয়ে উঁচু ও গুরুত্বপূর্ণ জায়গা। মিউজিক ইন্ডাস্ট্রি দিন প্রতিদিন আরও বিকেন্দ্রীকৃত হচ্ছে। যেমন আমাদের দূরদর্শী চেয়ারপারসন জাভেদ আকতার বলেন আমাদের সবার জন্য বৈচিত্রতা ও ইনক্লিউশন স্থির করা খুব জরুরি। এই ধরনের ওয়াকসপ এর ফলে বহু নবীন ক্রিয়েটর উপকৃত হবেন।

এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, শতরূপা সান্যাল, প্রেম গুপ্তা, দেবজ্যোতি মিশ্র প্রমূখ।

সংস্থার তরফ থেকে জানানো হয় নতুন নতুন যারা সংগীত জগতে আসছে তারা আই পি আর এস- এর মাধ্যমে সদস্যপদ গ্রহণ করে তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের ইউনিক ক্রিয়েশন নিবন্ধিত করতে পারেন এবং নিজেদের সত্ত্ব ও কপিরাইট এর মাধ্যমে রোজগারের একটি খুলে যাবে বলে জানানো হয়।