ডিজিটাল; ১১ জুন: কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাবরি ম্যাগাজিনের সম্পাদিকা। অভিযোগ গত তিন দিন ধরে তিনি কলকাতা কর্পোরেশনের জল পাচ্ছেন না। আশেপাশের বাড়িতে কোন সমস্যা নেই। তিনি মনে করছেন যে কোনোভাবে ফেরুলে অসুবিধার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের জলের দপ্তরে তিনি অভিযোগ করলেও তার সেই অভিযোগের সুরাহা এখনো পর্যন্ত হয়নি।
তিনি অভিযোগ করছেন যে,
‘পুরসভার কলের ফেরুল পরিষ্কার করার জন্য তিন দিন আগে একটি দরখাস্ত দিয়েছিলাম। কেউ আসেনি পুরসভার কর্মী। ৫৫০/- টাকা দিয়ে জল কিনে ২দিন চলেছে ঘরের কাজ।
আজ কোনোভাবে ৯৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সাথে মোবাইলে কথা বলার সুযোগ হলে তাকে অভিযোগের কথা জানিয়ে বললেন যে ৩ দিন ধরে জল জল আসছে না, ৫৫০/- টাকা দিয়ে এক গাড়ি জল কিনে কাজ চালাচ্ছি। ৯৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বলছেন, এভাবে জল কিনেই আপনার কাজ চালাতে হবে। দুই – তিন দিনের মধ্যে জলের কাজ হতে পারেনা।
সম্পাদিকার প্রতিনিধি বলেন, যদি সরকারি ভাবে না হয়, তাহলে বেসরকারি ভাবে করিয়ে নেবার অনুমতি দেওয়া হোক।
৯৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তার উত্তরে বলেন, সেটি বেআইনি কাজ, তাছাড়া, সব দরখাস্ত গতকালই জলের বিভাগকে দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জলের বিভাগ বলছেন, তারা এই নামের কোন দরখাস্ত পাননি।
অতি অত্যাবশ্যকীয় সামগ্রী জলের জন্য আজ সপরিবারে সমষ্যার মুখে আজ। কাল রবিবার, সরকারি কাজ বন্ধ। তাহলে কবে পাবে জল? সম্পাদিকা জানান, ৯৬ নম্বর ওয়ার্ডে এতদিন অব্দি এই সমস্যার সম্মুখীন হতে হয় নি। এই পরিস্থিতিতে আমার আশু কর্তব্য কি এই সম্বন্ধে সন্দিহান হয়ে পড়লাম। হয়তো আবার ৫৫০/- টাকা দিয়ে জল কিনতে হবে, আবার ভোটের জন্য ও লাইনে দেবো।’
তিনি কলকাতা কর্পোরেশনের উন্নয়নের বিভিন্ন কাজের প্রশংসা করে বলেন, মেয়র পারিষদ এবং ৯৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধির সময়ে সাচ্ছন্দে ভরপুর ছিল। কিন্তু পর প্রতিনিধি জল কিনে নেবার কথা বলাতে আমি স্তম্ভিত। এই সমস্যা হবে সমাধান হবে তাও তিনি বুঝতে পারছেন না।
