ডিজিটাল: অ্যালোভেরা দিয়ে কিভাবে ত্বককে সতেজ রাখবেন ।
এখন প্রায় সবার বাড়িতেই অ্যালোভেরা গাছ একটি সাধারণ উদ্ভিদ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির ছাদে উঠানে একটুখানি জায়গা হলে অ্যালোভেরা গাছ রাখা যায়।
অ্যালোভেরা গাছ থেকে নির্গত অ্যালোভেরা জেল থেকে কিভাবে ত্বকের হারিয়ে যাওয়া জৌলুস ফিরে পাবে।
অ্যালো ভেরা জেল ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনতে সাহায্য করে।
উপকরণ: এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল, অল্প হলুদ গুঁড়ো, এক চা চামচ মধু, এক চা চামচ দুধ।
প্রণালী: সব জিনিষগুলি একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। কুড়ি মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে এক থেকে দুবার এটি মাখার চেষ্টা করুন।
* ( এটি একটি ঘরোয়া পদ্ধতি তবে সবকিছুর জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন)
