ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয়। হাদিসে বর্নীত আছে, ” কালোজিরা মৃত্য ব্যতীত সকল রোগেরই মহৌষধ”।
কালোজিরার উপকারিতাঃ
১) কালোজিরেতে অ্যাণ্টিঅক্সিডেন্ট থাকায় প্রদাহ,অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে এবং রাসায়নিক বিষাক্ততা কমায় ফলে লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।
২) কালোজিরের তেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৩) নিয়মিত কালোজিরে খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ সতেজ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে স্বাস্থ্যের উন্নতি হয়।
৪) দেহের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
৫) শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি করে এবং মস্তিষ্কের সুস্থতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
৬) হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা দূর করে।
