ডিজিটাল; ১৭ জুন : গত ১৬ই জুন দক্ষিণবঙ্গ সীমান্তের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন ১০৭ বাহিনীর সীমা চৌকি বাঁশঘাটার জওয়ানেরা সঠিক সূচনার ভিত্তিতে কাজ করে ৫২ কেজি গাঁজা সহ একজন বাংলাদেশী পাচারকারীকে ধরেছে। পাচারকারীর নাম আলিম রহমান (৩৫) জেলা যশোর।

জিজ্ঞাসাবাদে আলিম রহমান জানিয়েছে যে, সে সহজে অর্থ উপার্জনের জন্য সীমান্ত দিয়ে পাচার করে। সে আরও জানিয়েছে যে, তাহার সাথে তাহার গ্রামের এক সহকর্মী ছিল কিন্তু সে বিএসএফ দেখে পালিয়ে গিয়েছে ।
আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ বাগদহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সুনীল কুমার, কমান্ডিং অফিসার ১০৭ বাহিনী জানিয়েছেন যে, সীমান্ত রক্ষী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যাহার কারণে চোরাচালানের সঙ্গে জড়িত লোকেরা চরম বিপাকে পড়ছে । যাদের মধ্যে কয়েকজন ধরা পড়ছে। ওই অধিকারী কঠোর ভাষায় বলেছেন যে, সীমান্ত রক্ষী বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান করতে দেবে না।