ডিজিটাল; ১৮ জুন: খাবার খেয়ে যত্র-তত্র ফেলে দেওয়ার দিন শেষ। এখন থেকে কলকাতার রাস্তায় খাবারের দোকান গুলোতে ডাস্টবিন বাধ্যতামূলক ভাবে রাখতে হবে , এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মহানাগরিক ফিরহাদ হাকিম।
খাবার খেয়ে বিভিন্ন খাবারের শেষাংশ তার সাথে খাবারের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার ফলে বিভিন্ন জায়গা থেকে বহুবার অভিযোগ আসছিল। অনেকে এও বলেছেন যে এর ফলে রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছে।
ক্রেতা খাবার খেয়ে তার অংশ যদি বাইরে ফেলে রাখেন তাহলে তার দায়িত্ব বর্তাবে বিক্রেতার উপর। বিক্রেতা দায়িত্ব থাকবে সেটা নির্দিষ্ট ডাস্টবিনে তুলে ফেলে দেওয়ার।
