শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ জুন, কলকাতা:
“বাংলা ভাষা” আমাদের মায়ের ভাষা। আমাদের মাতৃভাষায় এককভাবে চলচ্চিত্র উৎসব পৃথিবী জুড়ে এখনো পর্যন্ত হয়নি। শুভাবরি আন্তরিক ভাবে চেষ্টা করছে, বাংলাভাষী যে সব ভাইবোন, দাদা-দিদিরা নিজেদের উদ্যোগে ছোট-বড় চলচ্চিত্র নির্মাণ করে, তাদের আরও উৎসাহ দান এবং তাদের পরিচিতি এবং এক মঞ্চে আনতে।
এই বাংলা ভাষার সাথে জড়িয়ে রয়েছে “একুশের ভাষা আন্দোলন”। যে আন্দোলন আমাদের শিখিয়েছিল কিভাবে বুকের রক্ত দিয়ে নিজের ভাষাকে বাঁচিয়ে রাখতে হয়। তাই, শুভাবরি পত্রিকা মাতৃভাষায় যারা স্বল্প দৈর্ঘ্যৈর চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ করেন তাদের জন্য এই উৎসবের আয়োজন করেছে।
এই উৎসবের সংযোজক দেবাঞ্জন দাস জানান, ‘প্রতি ছয় মাস অন্তর আমরা এই উৎসবটি করব। অংশগ্রহণের প্রবেশ মূল্য অতি সামান্য রাখা হয়েছে যাতে সর্বস্তরে বাংলা ভাষার ভাই-বোনেরা এই উৎসবে অংশ নিতে পারেন, একাত্ম হতে পারেন বিশ্বের সমস্ত বাংলাভাষী মানুষেরা।’
শুধুমাত্র বাংলা সিনেমা এই উৎসবে গ্রহণ করা হবে। ১ জুলাই বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মদিন। তাই এই দিনটিতে এই অনুষ্ঠানে শুভ সূচনার দিন কার্য করা হয়েছে।
স্বল্প দৈর্ঘ্যৈর চলচ্চিত্র জমা নেওয়া শুরু হবে: ১ জুলাই ২০২২ থেকে (সম্ভবত)। চলচ্চিত্র জমা দেবার অন্তিম তারিখ : ৩১ অক্টোবর ২০২২। ফল ঘোষনা: ১ জানুয়ারি ২০২৩।
মোট সাতটি বিভাগের পুরস্কার রয়েছে মোট ২০ টি।
