ডিজিটাল; কলকাতা, ২৯ জুন : রথ যাত্রার উপলক্ষে ভারতের প্রথম কারাওকে অ্যাপ ষ্টার মঞ্চ রিলিজ করেছে একটি একক গান ”নয়নপথগামী” ২৯ সে জুন, বুধবার। গানটি লিখেছেন রাজীব চক্রবর্তী ও সুর দিয়েছেন আশু চক্রবর্তী এবং গেয়েছেন জয়তী চক্রবর্তী।”বারো মাসে তেরো পার্বন” এই ট্যাগলাইন নিয়ে ষ্টার মঞ্চ সৃষ্টি করবে প্রতি উৎসবে একটি করে নতুন গান।সেগুলো আগেও রিলিজ করেছে আর করবেও। ষ্টার মঞ্চের আগের গান গুলির মধ্যে উল্লেয্যোগ্য হলো পয়লা সবার থাক, সন্ধ্যাপাখি এবং ষষ্টি মেড ইন হ্যাভেন । এই গানগুলি শ্রোতাদের কাছ থেকে ব্যাপক ভাবে সাড়া পেয়েছে।

ষ্টার মঞ্চের সিইও রণদীপ ভট্টাচার্য বলেছেন ”বারো মাসে তেরো পার্বন ” এই লাইনটি শুধু মাত্র বাংলা সংস্কৃতিকেই বর্ণনা করে না, এটি মানুষের হৃদয়ের খুব কাছের একটা জিনিস। আজ পর্যন্ত রথ যাত্রার উপলক্ষে সেরম কোনো গান সৃষ্টি হয়নি, তাই ষ্টার মঞ্চ এই আনন্দময় উৎসবের জন্য সৃষ্টি করলো একটি সুমধুর ট্র্যাক। উনি এও বলেছেন ”আমরা এই গানের উপর ভিত্তি করে কিছু ডিজিটাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতার পরিকল্পনাও করেছি এবং বর্তমানে অধিক প্রকল্পের অপেক্ষায় রইলাম”।