দেবাঞ্জন দাস; ডিজিটাল; ৩০ জুন: ভারতবর্ষকে বলা হয় বৈচিত্রের মধ্যে ঐক্য। সর্ব ধর্মের মানুষ এখানে খুব ভালো বন্ধু, ভাই হিসেবে থাকে। একথার প্রমাণ আগে বহুবার পাওয়া গেছে । সেই প্রমাণ আরো একবার পাওয়া গেল খাস কলকাতায়।

শুধুমাত্র ভারত নয়, পৃথিবী বিখ্যাত কলকাতার ইসকনের রথযাত্রা। আগামী পয়লা জুলাই সেই রথযাত্রা। দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসবেন ।

ফিরোজ মন্ডল বয়স ৫০ এর গণ্ডি বেরিয়েছে। বাবা ছিলেন একজন চাষী। ২৫ বছর ধরে রঙের কাজ করে আসছেন ফিরোজ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তী থানা এলাকায়। তার ২৫ বছরের কর্মজীবনের মধ্যে ১৭ বছর ধরে তিনি রং করছেন কলকাতার ইসকনের শ্রী জগন্নাথ দেবের রথ।

ফিরোজ সাহেব ভিন্ন সম্প্রদায়ের মানুষ হলেও তিনি সব সম্প্রদায়েরই ধর্মীয় স্থানগুলি রং করে আসছেন বহু বছর ধরে। তার কথায়, “হিন্দু মুসলিম ভাই ভাই সবাই আমরা মিলন চাই”। বর্তমানের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় সাম্প্রদায়িক কার্যকলাপের বিরুদ্ধে তিনি। পরিবারের সব মিলিয়ে ২৪ জন ভাইদের মধ্যে রঙের কাজে নিযুক্ত আছে ১৯ জন।

রঙের কাজ করা এবং ইসকন মন্দিরের রথে রঙের প্রলেপ তার রুটিরুচি। খুবভালো ভাবেই সংসার চলে যাচ্ছে তার। জগন্নাথ দেব যে কদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার মাসি বাড়ি থাকেন, তার মধ্যে একদিন ফিরোজ বাবু তার পরিবারসহ আসেন ভগবানকে দর্শন করতে এবং প্রসাদ খেতে । নিজের সর্বস্ব: পরিশ্রম ইদানিংকালে লাগিয়ে দিচ্ছেন কলকাতায় অনুষ্ঠিত হতে চলা রথযাত্রার রথে। নিখুঁত তার রঙের প্রলেপ যেখানে শোভা পাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম। জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথে তিনি এবং তার সহকর্মীরা রাঙিয়ে তুলছেন একের পর এক প্রলেপ দিয়ে।