ডিজিটাল; ১৪ জুলাই: নিউটাউন সার্বজনীন দূর্গোৎসব সমিতির উদ্যোগে এইবছর নিউটাউনের সিটি স্কোয়্যারে এইবছর অনুষ্ঠিত হতে চলেছে প্রথম সার্বজনীন দূর্গোৎসব। বাঙালীর সেরা এই উৎসবে মেতে উঠবে আমাদের প্রাণের স্মার্ট সিটি নিউ টাউন, পর্যটন, সংস্কৃতি, কেনাকাটা, এই পুজোকে কেন্দ্র করে সবেতেই আসবে জোয়ার।

শুধু নিউটাউন নয়, সমগ্র পুর্ব্বাঞ্চলের বাসিন্দাদের জন্য নিউটাউন সার্বজনীন খুঁটি পুজোর মাধ্যমে এই মহোৎসবের সূচনা করতে চলেছে। সহযোগিতায় রয়েছে স্লেট পেন্সিল।

এই অনুষ্ঠান অলংকৃত করছেন মহানাগরিক দফতর, তাপস চ্যাটার্জ্জী, মাননীয় বিধায়ক, রাজারহাট নিউটাউন নির্বাচনী অঞ্চল, কৃষ্ণা চক্রবর্তী, মহানাগরিক, বিধাননগর, দেবাশীষ সেন, মুখ্য উপদেষ্টা, নিউ টাউন সার্বজনীন তথা পরিচালন অধিকর্তা এবং সভাপতি, NKDA / NDITA, ঊর্মিলা সেন, সভাপতি, নিউটাউন সার্বজনীন, হর্ষবর্ধন নেওটিয়া, সভাপতি, অম্বুজা নেওটিয়া গোষ্ঠী, চন্দ্রশেখর ঘোষ, প্রতিষ্ঠাতা, পরিচালন অধিকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বন্ধন ব্যাঙ্ক, সত্যম রায়চৌধুরী, যুগ্ম প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, টেকনো ইন্ডিয়া গোষ্ঠী, এবং অনান্য পরিষদীয় সদস্যগণ।

খুঁটি পুজোর ঐতিহ্য বহু প্রাচীন এবং এই আচারপালনের মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা হয়। পুজোর প্যান্ডেল তৈরী শুরুর শুভক্ষণ এই খুঁটিপুজো দিয়েই শুরু। মাসাধিককাল আগেই খুঁটিপুজো শারদোৎসবের আগমনী বার্তা ঘোষণা করে। ঢাকে কাঠি পড়ার এই শুভক্ষণ বাঙালীর প্রাণের উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

সংবাদ মাধ্যমকে ঊর্মিলা সেন বার্তা দেন, “আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়েই চলেছি, তবু আমরা ভীষণভাবে আশাবাদী। দুর্গাপুজো আমাদের প্রাণের, মননের উৎসব, সুতরাং সব প্রতিকূলতা সত্বেও পুজো হবে না এমনটি ভাবতেই পারা যায় না। পুজোর মধ্যে দিয়েই আমরা বিশ্বজননীর কাছে সমস্ত মানুষের, বিশেষ করে নিউ টাউনের মানুষদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করবো। আমরা আশা করব এই উৎসব সবার উৎসব হয়ে উঠুক, সবাই এই খুশীর ভাগীদার হয়ে উঠুন l”

সমরেশ দাস বলেন, “আমাদের আন্তরিক কামনা, এই পুজো নিউটাউনের সাংস্কৃতি চর্চার মধ্যমণি হয়ে উঠুক। ভক্তি এবং উৎসবের যোগে আমরা এমন একটি সহমর্মী এবং যত্নশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগোতে চাই যা জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে সমস্ত মানুষের মিলনভূমি হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করছি এই পুজোকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমন্ডিত করে তোলার, এবং আশা রাখছি আমরা যদি এভাবেই ঐক্যবদ্ধ হয়ে পাশাপাশি হাত ধরে এগিয়ে আসি, তাহলে আমাদের পরিবার এবং সমাজের মাধ্যমে বৃহত্তর সমাজের উপর একটি ইতিবাচক প্রভাব তৈরী করতে পারি আর স্বপ্ন দেখতে পারি সবার জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের l”