ডিজিটাল; কলকাতা ; 22 জুলাই:
যাত্রী পরিষেবা কমিটির সদস্যরা আজ 22 জুলাই কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, নেতাজি ভবন, পার্ক স্ট্রিট এবং দমদম মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন। কমিটির সদস্য কিশোর শানবাগ, শ্রীমতি বেবি চাঙ্কি, সুরিন্দর ভগত, প্রণব বড়ুয়া এবং তুষার কান্তি ঘোষ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। তারা প্ল্যাটফর্মে এবং ট্রেনের ভিতরে যাত্রীদের সাথে কথা বলেন এবং স্টেশনগুলিতে যাত্রীদের বিভিন্ন সুবিধাও পরীক্ষা করে।
এই পরিদর্শনে মেট্রোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
