ডিজিটাল; ২৬ জুলাই: আজ ২৬ শে জুলাই বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস উপলক্ষে রায়দিঘি গ্রামপঞ্চায়েতে বেলা ১২টায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মাননীয় মহকুমা শাসক অঞ্জন ঘোষ, বিধায়ক ডঃ অলোক জলদাতা, মন্দিরবাজার মহকুমা আরক্ষা আধিকারিক,মথুরাপুর ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও ছাত্র ছাত্রীদের নিয়ে ম্যানগ্রোভ বৃক্ষচারা রোপন,বিতরণ ও অন্যান্য কর্মসূচী পালন করা হয়।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকেও এই দিবস পালন করা হয়। তার সাথে জোর দেওয়া হয় বাঘ সংরক্ষণে ।


