সুলেমান মোল্লা, শুভাবরি ওয়েব ডেস্ক, ২৭জুলাই, কলকাতা: আজ ‘গার্ডেনরিচ নাগরিক পরিষদ’ (জিএনপি) গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে (বর্তমানে মেটিয়াব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতাল) স্বাস্থ্য পরিসেবার বিভিন্ন দাবি নিয়ে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিল।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ড. রমেন্দ্রনাথ পাল (সভাপতি/জিএনপি), জালাল উদ্দিন (সাধারণ সম্পাদক/জিএনপি), অচিন্ত্য দাস (সদস্য/জিএনপি), নিমাই চৌধুরী (সদস্য/জিএনপি), বাবুল ঘোষ (সদস্য/জিএনপি), গৌরাঙ্গ দত্ত, কল্যাণ দেবনাথ প্রমুখ।

বিক্ষোভ মঞ্চ থেকে অবিলম্বে কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিকস এবং অন্যান্য সম্পূর্ণ অপারেশন বিভাগ চালু করার দাবি জানান। এক্সরে, সিটি স্ক্যান, ইউএসজি ইত্যাদির কোনো সুবিধা নেই বলেও তারা দাবি করেন।অভিযোগ, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।

তারা জানান যে এখানে হাসপাতালে ৩০০ বেডের সুবিধা থাকলেও, মাত্র ২৩০টি কার্যকরী। তাই সাধারণ মানুষের যাতে হয়রানির শিকার হতে না হয় সেজন্য সমস্ত বেডগুলো কার্যকর করার দাবি জানান।

তারা ইতিমধ্যে হাসপাতালের সুপারের সাথে আলোচনা করেছেন এবং সুপার বলেছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে হাসপাতালে সমস্ত সুযোগ-সুবিধা আনার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।