ডিজিটাল; ৩০ জুলাই: ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ন দপ্তর ১৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে ২০২১ এবং ২০২২ সালের জাতীয় পুরস্কার প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। ১৫ জুলাই থেকে ২৮ আগস্টের মধ্যে পুরস্কার সংক্রান্ত অনলাইন পোর্টাল www.awards.gov.in-এ আবেদন জমা দিতে হবে। দপ্তরের ওয়েবসাইট – www.disabilityaffairs.gov.in-এ বিজ্ঞাপনটি দেওয়া রয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই পুরস্কারের বিষয়ে প্রচার চালানোর জন্য ১৯ জুলাই চিঠি পাঠানো হয়েছে।