ডিজিটাল; ৩১ জুলাই: ১০ বছর ধরে কোনও সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যদি কোনও রকম লেনদেন করা না হয়, তা হলে সেগুলি দাবিহীন আমানত হিসাবে চিহ্নিত করা হয়। মেয়াদী আমানতগুলির ক্ষেত্রেও মেয়াদ পূর্ণ হওয়ার পর গ্রাহকের পক্ষ থেকে যদি কোনও রকম দাবি পেশ না করা হয় বা পুনরায় চালু করার অনুরোধ না জানানো হয়, সেগুলিও দাবিহীন আমানত রূপে চিহ্নিত হয়। এই ধরনের আমানতগুলি গ্রাহক শিক্ষা ও সচেতনতা নিধিতে রূপান্তরিত হয়, যেটির রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সচেতনতা প্রসার কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও দাবিহীন আমানতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। এ সম্পর্কে ব্যাঙ্ক ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটগুলিতে বিশদ তথ্যও পেশ করা হয়। সংশ্লিষ্ট গ্রাহক বা তাঁর মনোনীত উত্তরাধিকারীদের পরামর্শ দেওয়া হয়, এ বিষয়ে তাঁদের দাবিদাওয়া পেশ করার জন্য।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত ও প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট গ্রাহক ও তাঁদের মনোনীত উত্তরাধিকারীদের এই আমানত সংক্রান্ত বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আবেদন জানানো হয়েছে।
সূত্র: পি আই বি
