ডিজিটাল; ৭ আগস্ট: স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনে ‘হর ঘর তিরঙ্গা’ উৎসব পালনের লক্ষ্যে ডাক বিভাগ সুলভে জাতীয় পতাকা বিক্রয়ের এক মহতী পরিকল্পনা নিয়েছে। পশ্চিমবঙ্গ সার্কেলের পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৯ হাজারেরও বেশি ডাকঘরের মাধ্যমে এই জাতীয় পতাকা বিপণন কর্মসূচি চালু হয়েছে গত পয়লা অগাস্ট। মাত্র ২৫ টাকায় জাতীয় পতাকা ক্রেতার হাতে তুলে দিচ্ছে ডাক বিভাগ। ইতোমধ্যেই ২০ হাজারেরও বেশি তিরঙ্গা অর্থাৎ ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা বিক্রি হয়ে গেছে। প্রাথমিকভাবে ১ লক্ষ ৬৫ হাজার জাতীয় পতাকা পশ্চিমবঙ্গ সার্কেলের ২৯টি ডিভিশনের সব ডাকঘরের মাধ্যমে বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য বিশেষ বিপণন কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে ডাক বিভাগ সূত্রে জানানো হয়েছে।