ডিজিটাল; ১৩ আগস্ট: বিকাশ বাজাজ ও চন্দ্রপ্রকাশ বাজাজ ১৩ আগস্ট তাদের বুটিকের নতুন শোরুম ‘প্রথম’ শুভ সূচনা করলেন বাঙ্গুড় এভিনিউতে। এই বুটিকে সব বয়সের মানুষদের জন্য শ্যুট, বেল্ট, কাফলিং ও বো পাওয়া যায়। বর্তমান প্রজন্ম যেখানে রেডিমেড পোশাক পরতে পছন্দ করে সেই সময় এই প্রথম বুটিক থান কেটে জামাকাপড় তৈরিতে বিশ্বাসী।এখানে ক্রেতা নিজেদের পছন্দ মত থান পছন্দ করে বানাতে পারবে এবং খুব শীঘ্রই তা পেয়ে যাবে। এই শোরুমের উদবোধন করতে মন্ত্রী সুজিত বসু ও বাজাজ পরিবারের সবাই প্রদীপ প্রজ্বলন করে এবং সপরিবারে উপস্থিত থেকে এই দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।
