ডিজিটাল; ১৪ আগস্ট: বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদস্যরা পাচারকারীর পরিকল্পনা ব্যর্থ করে ১০.৯৯ কেজি রূপা বাজেয়াপ্ত করেছে।

বিবৃতি অনুসারে, ঘটনাটি ১২ আগস্ট বিএসএফ এর বর্ডার আউট পোস্ট দয়ারামপুর, ১৪১ ব্যাটালিয়ন, সেক্টর বহরমপুর এলাকায় ঘটে। জোয়ানরা দেখে যে একজন লোক তার জমির দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর তাকে তার জমি থেকে লাল বান্ডিলে কিছু তুলতে দেখা যায়। জোয়ানরা তাকে কাছে ডেকে বান্ডিল তল্লাশি করলে সে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বান্ডিল টি তালাশ করলে তার ভিতর থেকে ১০.৯৯ কেজি রূপা উদ্ধার হয়। জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ৭,০৩,৩৬০/- টাকা।

জব্দকৃত রূপা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস জলঙ্গীতে হস্তান্তর করা হয়েছে।

১৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী নগেন্দ্র সিং রাউতেলা জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার টিম রয়েছে।