ডিজিটাল; ১৪ আগস্ট: ১৫১ জন পুলিশ আধিকারিককে ২০২২ সালে তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক প্রদান করা হয়েছে। অপরাধের তদন্তে উচ্চ পেশাগত দক্ষতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তদন্তে শ্রেষ্ঠত্বকে চিহ্নিত করতে ২০১৮ সালে এই পদকের সূচনা করা হয়।
এই পুরস্কার প্রাপদের মধ্যে রয়েছেন সিবিআই-এর ১৫ জন, মহারাষ্ট্র পুলিশ থেকে ১১ জন, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ পুলিশ থেকে ১০ জন, কেরল, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ পুলিশ থেকে ৮ জন করে। এছাড়া অন্যান্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/ বিভিন্ন সংস্থা থেকে বাকিরা রয়েছেন। পদক প্রাপকদের মধ্যে ২৮ জন মহিলা পুলিশ আধিকারিক রয়েছেন।
কারা কারা রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে :
Shri Chandranath Aich Roy, Sub Inspector
Shri Himadri Chakraborty, Sub Inspector
Shri Sandip Pramanick, Sub Inspector
Shri Jayanta Pal, Sub Inspector
Shri Amit Kumar Singh, Sub Inspector
Shri Chandra Pratap Sharma, Sub Inspector
Shri Sohom Chatterjee, Sub Inspector
Smt Shovna Sewa, Sub Inspector
