ডিজিটাল; ১৮ আগস্ট: বর্ডার সিকিউরিটি ফোর্স, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করেছে।

ঘটনাটি ১৭ আগস্ট বর্ডার চৌকি আংরাইল, ১৫৮ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতা এলাকায় ঘটে।
কর্তব্যরত জওয়ানরা দেখতে পান যে চোরাকারবারীরা কিছু সামগ্রী তারবন্দির উপর দিয়ে বাংলাদেশের দিকে ছুঁড়ছে। এসময় কর্তব্যরত জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। কিন্তু পাচারকারীরা গভীর অন্ধকার ও ঘন ঝোপের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এর পরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে ১ টি প্যাকেট দেখতে পায়, যার মধ্যে ৩,০০,০০০/- বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাংলাদেশী মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচ এস তোমর, কমান্ডিং অফিসার, ১৫৮ ব্যাটালিয়ন জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছে এবং তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ছে, যাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে।