ডিজিটাল; ২৮ আগস্ট: গত ২৭শে আগস্ট দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার চৌকি তারালি, ১১২ ব্যাটালিয়নের জোয়ানরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে ৫.২২০ কেজি রূপার গহনা এবং একটি মোটরসাইকেল সহ ১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ২,০৮,৪২৪/- টাকা।
প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে কাজ করে, জওয়ানরা একটি সন্দেহজনক লাল রঙের গ্ল্যামার বাইক দেখতে পান যা আমুদিয়া থেকে তারালি গ্রামের দিকে যাচ্ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, জওয়ানরা বাইক থামিয়ে তল্লাশি করলে বাইকের এয়ার ফিল্টার থেকে রুপোর গয়না উদ্ধার করা হয়। যা সে চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল । জওয়ানরা শীঘ্রই রূপার গহনা বাজেয়াপ্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাচারকারীকে হেফাজতে নেয়। ধৃত পাচারকারীর নাম আসাদুল গাজী, উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
গ্রেফতার চোরাকারবারী ও জব্দ রূপা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।
চন্দ্র শেখর, ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার, ১১২ ব্যাটালিয়ন জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছে এবং কেউ কেউ ধরাও পড়ছে, যাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে।
