ডিজিটাল; ২৯ আগস্ট: প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যান চন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“জাতীয় ক্রীড়া দিবসে শুভেচ্ছা এবং মেজর ধ্যানচাঁদ জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই৷

সাম্প্রতিক বছরগুলো খেলাধুলার জন্য দারুণ কেটেছে। এই ধারা অব্যাহত থাকুক। খেলাধুলা ভারত জুড়ে জনপ্রিয়তা পেতে থাকুক।”