শুভাবরি ওয়েব ডেস্ক, ৩০ অগাস্ট, কলকাতা:
বেঙ্গল কুংফু এসোসিয়েশন এর সস্থাপনায় সম্ম্রতি সম্পন্ন হলো ৭তম জাতীয় কুংফু প্রতিযোগিতা। রুপনারায়নপূরে শঙ্কর ভন নেত্রালয়ের স্পন্সরশিপে এই প্রাচীন কলার প্রতিযোগিতায় চোখে পড়ার মতো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
শুধু মাত্র আত্মরক্ষার জন্য নয়, উন্নত শরীর ও মনের গঠনের জন্য কুংফু আবশ্যক বলে জানান সংগঠনের অন্যতম কর্ণধার এবং কে এ আই সভাপতি শ্রী বেনু গোপাল ঘোষ।
আজকের দিনে যখন মানুষ স্বাস্থ্য সচেতনতা থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই ধরনের প্রতিযোগিতা নিঃসন্দেহে সদর্থক এবং অর্থবহ। প্রতিযোগী যুবক-যুবতীদের শারীরিক কসরত দেখে উপস্থিত দর্শকদের মধ্যে ও আনন্দ প্রকাশ পেয়েছে।
