ডিজিটাল; ৪ সেপ্টেম্বর: ২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৮২ ব্যাটালিয়নের বর্ডার চৌকি হৃদয়পুরের সতর্ক জোয়ানরা, মধ্যরাতে চোরাকারবারীদের পরিকল্পনাকে নস্যাৎ করে ১৬ কেজি মানব চুলে ভর্তি চারটি ব্যাগ আটক করেছে, যেগুলো চোরাকারবারীরা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জওয়ানরা চোরাকারবারিদের তাড়া করলে, তারা ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বাজেয়াপ্ত পণ্য শুল্ক বিভাগ, তেহট্টর কাছে হস্তান্তর করা হয়েছে।

নবীন কুমার, ৮২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান যে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করে যার কারণে চোরাকারবারীরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। অফিসার আরও কড়া ভাষায় বলেন, আমরা আমাদের এলাকা থেকে
কোনো ধরনের পাচার হতে দেব না।