ডিজিটাল; ৯ সেপ্টেম্বর: স্বর্গীয় স্বপন কুমার মুখার্জির ৭৩ তম জন্ম দিবস উপলক্ষে তুনির মুখার্জি ,পার্থ চৌধুরী এবং কালীঘাট সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার ৯ সেপ্টেম্বর।
রক্তদান ছাড়াও এখানে ব্লাড সুগার , ব্লাড প্রেসার চক্ষু পরীক্ষা , ইসিজি এবং হার্ট পরীক্ষার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে।
এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার ২৩ পল্লী দুর্গা মন্দিরের বিপরীতে।

এই মহতী রক্তদান শিবিরের কনভেনার হিসাবে ছিলেন বিবেক স্বেচ্ছাসেবী সংগঠনের কার্তিক ব্যানার্জি।
এই রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী , কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা কাজরী ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি, অভিনেত্রী শুভদ্রা মুখার্জি, ডিসি সাউথ (II) ডিভিশন বুদ্ধদেব মুখোপাধ্যায় প্রমুখ । এই রক্তদান শিবিরের অন্যতম ব্যক্তি যিনি ছাড়া এই মহৎ কার্য অসম্পূর্ণ তিনি হলেন শিবপ্রসাদ কুন্ডু।

রক্তদান শিবিরে যারা চক্ষু পরীক্ষা করছেন তাদের জন্য বিনামূল্যে চশমার বন্দোবস্ত ছিল এছাড়া প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ উপহার দেওয়া হয়।
এই শিবিরে সব মিলিয়ে প্রায় দেড়শ জন মানুষ রক্তদান এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান।
