ডিজিটাল; ১৩ সেপ্টেম্বর: ১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৫৪ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের চৌকি গেদের এলাকা ভূমি কাস্টম স্টেশনে বিএসএফ সতর্ক জওয়ানদের নিশ্চিত খবরে ভিত্তিতে চার নারীকে সোনার অলঙ্কারসহ ভারতে আসার সময় গেদে রেলস্টেশনে গ্রেফতার করে, অন্য আরেক নারী সঙ্গী কে রেলস্টেশনেই গ্রেফতার করে। জব্দ করা গহনার মধ্যে রয়েছে ৮ টি ব্রেসলেট, ৭ টি চুড়ি, ৩ টি আংটি যার মোট ওজন ৬৯৬.৭৩০ গ্রাম এবং মূল্য ৩৫,৪৩,০৮৭/- টাকা।
গ্রেফতারকৃত দের পরিচয় -১) আল্পনা মুখার্জি (৫০ বছর), গেদে, নদীয়া, ২) সোনিয়া লাল (৩৪ বছর) কলকাতা ৩) তুয়া সাহা (৩৬ বছর) কলকাতা ৪) পূজা দত্ত (৪১ বছর) কলকাতা ৫) মুন্নি চৌধুরী (27 বছর) রানাঘাট, নদীয়া।
জিজ্ঞাসাবাদে আলপনা মুখার্জি ও পূজা দত্ত স্বীকার করেছে যে তারা ঢাকার অমিত দেব নামে এক ব্যক্তির কাছ থেকে এই স্বর্ণালঙ্কারগুলি নিয়েছিল এবং ভারতে পৌঁছে গেদে রেলস্টেশনে মুন্নি চৌধুরীকে দেওয়ার কথা ছিল। পূজা আরও জানায় যে সে তুয়া সাহা এবং সোনিয়া লালকে একটি সোনার ব্রেসলেট দিয়েছিল, যেটি ভারতে পৌঁছে ফেরত নেওয়া হত । মুন্নি চৌধুরী স্বীকার করেছে যে সে অমিত দেবের নির্দেশ অনুসারে গহনা সংগ্রহের জন্য গেদে রেলওয়ে স্টেশনে পূজা দত্ত এবং আল্পনা মুখার্জির জন্য অপেক্ষা করছিল।
আটককৃত নারীদের জব্দকৃত জিনিসের সঙ্গে বানপুর শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফের দ্বারা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে, কেউ কেউ ধরা পড়ছে। ওই কর্মকর্তা কঠোর ভাষায় বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।
