ডিজিটাল; ১৭ সেপ্টেম্বর: মেট্রো রেলওয়ে আজ 17 সেপ্টেম্বর শ্যামবাজার, এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, কালীঘাট এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে রক্তদান শিবিরের আয়োজন করেছে।
এই শিবিরগুলি তেরাপন্থ যুব পরিষদ, মধ্য উত্তর কলকাতার সহযোগিতায় আয়োজিত হয়েছিল। সাত্যকি নাথ, প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার, পি. কে. সাহা প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এ. দত্ত, প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার, প্রমিলা সিং, প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার, অন্যান্য সিনিয়র অফিসার, মেট্রো রেলের স্টাফ এবং মেট্রো ব্যবহারকারীরা এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ।
