ডিজিটাল; ১৮ সেপ্টেম্বর: সামুদ্রিক নিরাপত্তা রক্ষার কাজে ভারতীয় নৌবাহিনী অঙ্গীকারবদ্ধ। নৌবাহিনীর রণতরী আইএনএস তারকশ বর্তমানে গিনি উপসাগরে মোতায়েন করা হয়েছে এবং এই রণতরী জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নাইজেরিও নৌবাহিনী চারটি টহলদারি জাহাজ এনএনএস কানো, অসুন, সোকত এবং এনগুরু-র সঙ্গে যৌথভাবে তারকশ এই অভিযানে অংশ নিয়েছে। এরফলে জলদস্যু বিরোধী অভিযান, বিপদে সম্মুখীন জলযানকে সহায়তা করা এবং বিভিন্ন সামরিক অভিযানে ভারতীয় ও নাইজেরিও নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
