ডিজিটাল; ২৪ সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সহ ঘটে যাওয়া বর্তমানে বেশ কিছু বিষয় নিয়ে রাজ্যের বিরোধীরা বার বার সরব হয়েছেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকল ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, রাজ্য জুড়ে সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে, রাষ্ট্রীয় শিক্ষা নীতি (NEP) চালু করতে হবে, লিংডো কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
মূলত এই চার দফা দাবি নিয়ে গতকাল শুক্রবার ABVP কলেজ স্ট্রিটে এক সমাবেশের আয়োজন করে।
উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সংগীত ভট্টাচার্য, রাজ্য যুগ্ম সম্পাদক মৃন্ময় দাস প্রমুখ।
