ডিজিটাল; ২৫ সেপ্টেম্বর: ২৩শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৬৮তম বাহিনীর সীমা চৌকি জিতপুরের সতর্ক বিএসএফ জওয়ানেরা, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টাকারী ২ জন বাংলাদেশী মহিলাকে আটক করেছে। তাহাদের হলেন বাংলাদেশের সাবানা বেগম (৪০) ও রেহানা খাতুন (৩০)।

জিজ্ঞাসাবাদে দুজনেই জানিয়েছে, তাহারা ৬ মাস আগে ভারতে এসে ব্যাঙ্গালোরে কাজ করত। আজ তাহখরা দুজনই বাংলাদেশে ফিরে যাচ্ছিল কিন্তু সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ জওয়ানেরা তাহাদের ধরে ফেলে।

আটক বাংলাদেশি মহিলাদের মানবিক ও সদিচ্ছা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬৮তম বাহিনীর কমান্ডিং অফিসার বলেছেন যে, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখতে কিছু নিরীহ বাংলাদেশীকে নিরাপদে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।