ডিজিটাল; ৫ অক্টোবর: প্রথম ঘটনায় ৩ অক্টোবর সীমান্ত চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়নের জোয়ানরা জোরালো সংবাদের ভিত্তিতে কাজ করে, ২ সাইকেল আরোহী পাচারকারিকে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে, যারা পেট্রাপোল থেকে জয়ন্তীপুরের দিকে যাচ্ছিল। জোয়ানদের তাদের দিকে আসতে দেখে পাচারকারীরা গাঁজার প্যাকেট ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, জওয়ানরা তাদের ধাওয়া করে ধরে ফেলে। ধৃত পাচারকারীদের পরিচয় – কুতুবউদ্দিন ছত্র মালি এবং মেহের মালি, জেলা উত্তর ২৪ পরগনার বাসিন্দা৷

জিজ্ঞাসাবাদে উভয় চোরাকারবারী স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালানের সাথে জড়িত। তারা এই গাঁজাগুলো জয়ন্তীপুরের বাসিন্দা আজগর সরদারের কাছ থেকে নিয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশে মো. মিলন নামে এক চোরাকারবারীর কাছে হস্তান্তরের কথা ছিল।

অন্যদিকে, অন্য আর একটি ঘটনায়, ৩ অক্টোবর, জোরালো সংবাদের ভিত্তিতে, ১১২ ব্যাটালিয়নের বর্ডার চৌকি আমুদিয়ার কর্মীরা একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের এলাকা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে, যা গভীর ঝোপে কালো টেপে মোড়ানো অবস্থায় রাখা ছিল।

আটক চোরাকারবারী ও জব্দকৃত মালামালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে পেট্রাপোল থানা ও কাস্টম অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছে। ওই কর্মকর্তা কঠোর ভাষায় বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।