ডিজিটাল; ১৪ অক্টোবর; কলকাতা: নন-ফেয়ার রেভিনিউ বাড়ানোর জন্য, মেট্রো রেলওয়ে স্টেশন, রেক, হ্যান্ডেল চেইন, এএফসি-পিসি গেটস ইত্যাদির ব্র্যান্ডিং করছে। বিমানবন্দর-নিউ গড়িয়ার সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী এবং হেমন্ত মুখার্জি স্টেশন যেখানে আগ্রহী কর্পোরেট হাউসগুলি তাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে।

মেট্রো রেলওয়ে Artage Media Pvt Ltd. র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরের সময় টলিউডস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি উপস্থিত ছিলেন। এই কর্পোরেট হাউসগুলো স্টেশনের পাশের দেয়ালে রং করে তাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে।

এই দেয়ালে ডিসপ্লে নিত্যযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করবে। ফলস্বরূপ, এই অব্যবহৃত রেলওয়ে স্থানগুলি এখন মেট্রো রেলের জন্য অ-ভাড়া রাজস্ব তৈরির জন্য ব্যবহার করা হবে।

এই উদ্ভাবনী ধারণাগুলি ভবিষ্যতে আরও কর্পোরেট হাউসকে আকৃষ্ট করবে।