শুভাবরি ওয়েব ডেস্ক, ৭ নভেম্বর, কলকাতা:
বিনা বাধায় পথ চলছে গবাদি পশুর দল। না, এটি কিন্তু কোন গ্রাম গঞ্জের ছবি নয়, একেবারে শহর কলকাতার।

পাটুলি থানা সামনে রাস্তায় তাদের পরিত্যক্ত মল। তার মাঝেই চলেছে বাস, অটো, মোটরসাইকেল। যেকোনো সময় তার ওপরে চাকা পিছলে দুর্ঘটনা করতে পারে। যদিও যানবাহন চলাচলের রাস্তায় গবাদি পশু চলাচল অনেক আগে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এভাবে চলছে পশু? যেখানে নিত্যযাত্রী স্কুল ছাত্রছাত্রী, শিশুরাও রয়েছে সেখানে এ বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত এমনটাই মনে করছে পথচারীরা।