ডিজিটাল; ২১ নভেম্বর: ভারতের নতুন ইলেকশন কমিশনার হিসেবে অরুণ গোয়েল দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বর্তমানে নেপালে সংসদীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে সেখানে সফররত থাকাকালীন ব্যক্তিগতভাবে অরুণ গোয়েলকে এই পদে নিযুক্ত হওয়ার জন্য সেখান থেকেই অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন কমিশনে তাঁকে স্বাগত জানিয়ে কুমার বলেছেন, প্রশাসনিক ক্ষেত্রে গোয়েলের বিশাল এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, সুগম এবং অংশগ্রহণমূলক করে তোলার প্রক্রিয়ার কাজকে শক্তিশালী করবে। শ্রী অরুণ গোয়েল (পাঞ্জাব ক্যাডারের ১৯৮৫ ব্যাচের) আইএএস। ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চার্চিল কলেজ থেকে উন্নয়নমূলক অর্থনীতিতে ডিস্টিংসন নিয়ে তিনি স্নাতকোত্তর হন। তিনি গণিতে এমএসসি।