শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ নভেম্বর, দীপাঞ্জন দত্ত দ: ২৪ পরগনা: গতকাল বিকেলে বারুইপুর গায়েন পাড়া এলাকা থেকে সাব ইন্সপেক্টর রনি সরকারের নেতৃত্বে এক অভিযানে বাবলু গায়েন নামে এক ব্যক্তির কাছ থেকে ছটি কচ্ছপ উদ্ধার করা হয়।
এক্ষেত্রে বন্যপ্রাণী সুরক্ষা আইনের বিধান লঙ্ঘনের জন্য বারাইপুর থানায় বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ এর ৫১ ধারা অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার হওয়া কচ্ছপ গুলি সমস্ত আইনি আনুষ্ঠানিকতা অনুসরণ করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
