ডিজিটাল; ২৭ নভেম্বর: ভারত সম্প্রতি ওড়িশার এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৩-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ডের আওতায় নিয়মমাফিক উৎক্ষেপণের অঙ্গ হিসেবে এই সফল পরীক্ষা হল। ক্ষেপণাস্ত্রটি পূর্ব নির্ধারিত পাল্লা অতিক্রম করে এবং নির্ধারিত সবক’টি মানই পূরণ করে।