ডিজিটাল;১৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯৭১ – এর যুদ্ধে ভারতের অভূতপূর্ব জয় সুনিশ্চিত করার জন্য বীর জওয়ানদের বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বিজয় দিবস উদযাপনের এই অবকাশে আমি ১৯৭১ – এর যুদ্ধে ভারতের অভূতপূর্ব জয় সুনিশ্চিত করার জন্য সকল বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই। দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সশস্ত্র বাহিনীর কাছে আমরা ঋণী”।