ডিজিটাল; ১৮ ডিসেম্বর: পঙ্কজ কুমার সিং, আইপিএস, মহাপরিচালক, বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকায় আজ তার দুই দিনের সফর শেষ করেছেন। তিনি ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে দক্ষিণবঙ্গ সদর দফতরের প্রাঙ্গণে পৌঁছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শ্রী রাজবিন্দর সিং ভাট্টি, আইপিএস, এডিজি (ইস্টার্ন কমান্ড), ডঃ অতুল ফুলঝেলে, আইপিএস, ইন্সপেক্টর জেনারেল, দক্ষিণবঙ্গ সীমান্ত ও সীমা প্রহরীর উপস্থিতিতে নতুন জিমনেসিয়াম এবং জওয়ান ব্যারাকের উদ্বোধন করেন।
১৭ ই ডিসেম্বর, মহাপরিচালক, পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিল সম্মেলনে যোগদান করেন। এরপর, তিনি সীমান্ত সদর দপ্তর দক্ষিণবঙ্গ থেকে সীমা চৌকি কালুপোতা-২, ১৫৩ ব্যাটালিয়ন, সীমা চৌকি তারালী-১, ১১২ ব্যাটালিয়ন, সীমা চৌকি পুট্টিখালী, ৮ ব্যাটালিয়ন এবং ১৫৮ ব্যাটালিয়নের অফিসার্স মেসের ভার্চুয়াল উদ্বোধন করেন।
বিএসএফ মহাপরিচালক তার বক্তব্যতে আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় সীমান্তরক্ষীদের কর্মক্ষমতা এবং অবদানের প্রশংসা করেন এবং তাদের অধ্যবসায়, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
