ওয়েব ডেস্ক; ৩১ ডিসেম্বর: মহামারী সময় পেরিয়ে মানুষ এই বছর বেশ কিছুটা প্রাণখোলা। সাধারণত বছর শেষের আনন্দ শুরু হয়ে যায় বড়দিন উদযাপন থেকেই। গত বছর থেকে এই বছর মানুষের সংখ্যা রাস্তায় ছিল চোখে পড়ার মতন। কলকাতা এবং আশেপাশের বিভিন্ন ঘোরার জায়গা যেমন সাইন্স সিটি, ভিক্টোরিয়া, বিড়লা তারামণ্ডল, হাওড়ার বোটানিক্যাল গার্ডেন, আলিপুর চিড়িয়াখানা সব জায়গাতেই মানুষ গিয়েছেন নিজেদের প্রিয়জনের সাথে।
বড়দিনে যেমন ভিড় হয়েছে কলকাতা মেট্রোরেল এ ঠিক তেমনভাবেই ভিড় হয়েছে বিভিন্ন ঘোরার জায়গায়।
এই বছর বড়দিনে সাইন্স সিটিতে লোক সমাগম হয়েছিল ২২ হাজার ৩৮৩ , এক্ষেত্রে যদি বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখা যায় তাহলে করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ এ সেখানে ১৯ হাজারের বেশি , ২০২০ সালে তা একটু কমে হয় প্রায় নয় হাজার, ২০২১ এ সেই পরিসংখ্যান গিয়ে দাঁড়ায় ১৬৮৯৩ জন।
অন্যদিকে বোটানিক্যাল গার্ডেনে এই বছর ১১ হাজারের বেশি মানুষ গিয়েছিলেন এবং গত বছর ২০২১ সালে সেই সংখ্যাটি ছিল ৯ হাজারের বেশি।
