ওয়েব ডেস্ক; ১৫ জানুয়ারি: ১১ জানুয়ারী দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি নওয়াদা, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে বিভিন্ন কোম্পানির ৬৯ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। জব্দকৃত মোবাইল ফোনগুলির আনুমানিক মূল্য ১০,৯০,০০০/- টাকা। চোরাকারবারীরা এসব মোবাইল ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে, নওয়াদা সীমান্ত চৌকির জওয়ানরা একটি বিশেষ অ্যাম্বুশ স্থাপন করে। অ্যাম্বুশ পার্টি দেখে কিছু চোরাকারবারী সামগ্রী সহ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় জওয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে,জওয়ানদের দেখেই পাচারকারীরা ঘন ঝোপের সুযোগ নিয়ে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় ব্যাপক তল্লাশি চালালে তারা চোরাকারবারিদের ফেলে দেওয়া ব্যাগ দেখতে পায়। জওয়ানরা ব্যাগগুলি খুললে তার মধ্যে ওই মোবাইল ফোন পাওয়া যায়।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াচক কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

৭০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএসএফ সদস্যরা তাদের দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা দল জব্দকৃত মোবাইল ফোন সম্বন্ধে অনুসন্ধান করছে, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে এবং কোন কোন পাচারকারীদের হস্তান্তর করা হতো।